সবচেয়ে বড় ডিসপ্লের ফোন আনলো অনর

২ জুলাই, ২০২০ ১৪:০০  
কমদামে ফোন আনলো অনর। ফোনটির মডেল অনর এক্স টেন ম্যাক্স। স্টাইলিশ লুক ও উন্নতমানের ফিচার রয়েছে ফোনে। এই ফোনে আছে ৭.০৯ ইঞ্চির ডিসপ্লে। এই স্মার্টফোনে রয়েছে অ্যানড্রয়েড টেন অপারেটিং সিস্টেম। তিনটি ভার্সনে ফোনটি পাওয়া যাবে। একটিতে থাকছে, ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম, অন্যটিকে রয়েছে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রমেও একটি ভার্সন পাওয়া যাবে। এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। মধ্যে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ব্যাকআপের জন্য ফোনটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি দেয়া হয়েছে। থাকছে ফাস্ট চার্জিং টেকনোলজি। ফোনটির দাম ৩০ হাজার টাকার কিছু বেশি।